অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, বাবা-ভাই আহত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; তার বাবা ও ভাই আহত হয়েছেন।
জলঢাকা-রংপুর মহাসড়কে উত্তরপাড়া কমিউনিটি পুলিশিং ফাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন কুমার রায় (২৫) জলঢাকা উপজেলার চেংমারী গ্রামের শংকর চন্দ্র রায়ের (৫৫) ছেলে।
আহত শংকর চন্দ্র রায় ও তার আরেক ছেলেকে (নাম জানা যায়নি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, বেলা ৩টার দিকে রতন কুমার রায় তার মোটরসাইকেলে বাবা ও ছোটভাইকে নিয়ে রংপুরের দিক থেকে জলঢাকার দিকে যাচ্ছিলেন।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক হারুন-অর রশিদ বলেন, মহাসড়কের রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া কমিউনিটি পুলিশিং ফাঁড়ির অদূরে বিপরীতমুখী বেসরকারি সেন্ট্রাল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রতনের হয়। রতনের বাবা ও ছোটভাইকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হারুন জানান।
