অটোরিকশা উল্টে আহত একই পরিবারের ৫ জন
জামালপুর সদরে একটি অটোরিকশার চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছে।
উপজেলার বিনন্দেরপাড়ায় জামালপুর-টাঙ্গাইল সড়কে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আতাউর রহমান জানান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান বলেন, অটোরিকশার চাকা খুলে উল্টে গেলে পাঁচজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
