২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বাসচাপায় আওয়ামী লীগ নেতাসহ নিহত ২

নেত্রকোণায় সদরে বাসচাপায় এক আওয়ামী লীগ নেতাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2019, 10:20 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

মঙ্গলবার নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের চল্লিশা রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন চল্লিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান ওরফে ফসর আলী (৫৫) ও বামনমোহা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫)।

আহত মোটরসাইকেল চালক মহসিন মিয়াকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, চল্লিশা রেল গেইটের কাছে একটি বাস বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।

তিনি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে অবস্থার আরও অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে দুইজনের মৃত্যু হয় বলে তিনি জানান।