২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে চিত্রা হরিণ উদ্ধার

ফেনীর সোনাগাজী উপজেলায় একটি চিত্রা হরিণ ধরা পড়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2019, 09:06 PM

Updated : 18 Aug 2022, 05:18 PM

মঙ্গলবার চরচান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় হরিণটি পাওয়া যায়।

চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন জানান, মোহাম্মদপুরের কাছে মাঈন উদ্দিনের দোকানের পাশ থেকে এলাকাবাসী হরিণটিকে আটক করে। খবর পেয়ে তিনি চিত্রা হরিণটি উদ্ধার করে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করেন।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, উদ্ধার করা হরিণটি থানা হেফাজতে রাখা হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তাদের সহযোগিতায় হরিণটি চিড়িয়াখানা অথবা নিরাপদ বনে অবমুক্ত করা হবে।

তবে হরিণটি কোথা থেকে এসে থাকতে পারে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।