২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ল বাড়িঘর

গাজীপুর শহরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বসতবাড়ির নয়টি ঘর মালপত্রসহ পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2019, 12:11 PM

Updated : 18 Aug 2022, 05:18 PM

জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, শহরের কোনাবাড়ি পূর্বপাড়া এলাকায় শুক্রবার রাত পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, “আগুনে ওই এলাকার হাবিবুর রহমানের বাড়ির নয়টি ঘর, টিভি, ফ্রিজ ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”