২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ শহরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2019, 09:39 AM

Updated : 18 Aug 2022, 05:17 PM

নিহত রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেল (৩৬) জেলা যুবলীগের সদস্য ছিলেন। তিনি শম্ভুগঞ্জ হরিপুর এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল ডিলারের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, সোমবার রাত ২টার দিকে নগরীর মৃতু্ঞ্জয় স্কুল রোড মহল্লায় ডিফেন্স পাটির কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

“অজ্ঞাতনামা দুবৃত্তরা রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তারপর তারা লাশ ফেলে রেখে চলে যায়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কারা কেন রাসেলকে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো ধারণা দিতে পারেননি ওসি।