২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শাহীন হত্যা: আইনজীবী পাননি আসামি আমিনুল

বগুড়ার বিএনপি নেতা আ্যাডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামি আমিনুল ইসলামের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2019, 10:34 PM

Updated : 10 Oct 2022, 09:08 PM

পুরনো খবর:

বগুড়ায় শাহীন হত্যায় ১০ জন অংশ নিয়েছে: পুলিশ
বগুড়ায় শাহীন হত্যা: আমিনুল ৫ দিনের রিমান্ডে
বগুড়ায় শাহীন হত্যা ‘ব্যক্তিগত দ্বন্দ্বে’

রোববার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেল্লাল হোসেনের আদালতে আমিনুল ইসলাম নিজেই তার জামিন আবেদনের শুনানি করেন।

শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করেছে।

বগুড়া আদালত পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারক তাকে আইনগত সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে নিজেকেই শুনানি করতে বলেন।

“পরে নিজেই শুনানি করলেও তার জামিন নামঞ্জুর হয়।”

Image
আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম

গত ১৪ এপ্রিল রাতে বগুড়ার নিশিন্দারা উপশহরে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় পরিবহন ব্যবসায়ী ও বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ১১ জনের নামে তার স্ত্রী থানায় মামলা করেন। পুলিশ আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

শাহীন হত্যা মামলার আসামিদের পক্ষে বগুড়া আইনজীবী সমিতির কোনো আইনজীবী থাকবেন না বলে সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল।