নেত্রকোণায় সরকারের ধান-চাল কেনা শুরু
নেত্রকোণায় বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু করেছে সরকার।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ।
নেত্রকোণার ১০ উপজেলায় ১৩টি সরকারি খাদ্যগুদাম রয়েছে। এগুলোর ধারণক্ষমতা সাড়ে ১৫ হাজার মেট্রিকটন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন বলেন, জেলায় এবার ৫৫ হাজার মেট্রিকটন চাল ও পাঁচ হাজার মেট্রিকটন ধান কেনা হবে।
এর মধ্যে ৩৯ হাজার মেট্রিকটন সেদ্ধ চাল ৩৬ টাকা কেজি দরে, ১৬ হাজার মেট্রিকটন আতপ চাল ৩৫ টাকা দরে এবং পাঁচ হাজার মেট্রিকটন ধান ২৬ টাকা কেজি দরে কেনা হবে বলে তিনি জানান।
জেলায় এবার আট লাখ মেট্রিকটনের বেশি বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন।
