গাজীপুরে ট্রেনের নিচে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত দাস জানান, বুধবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
এসআই সুব্রত স্থানীয়দের বরাতে বলেন, উপজেলার ভোঙ্গাবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনের নিচে পড়ে ওই ব্যক্তির মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার পরনে ছিল চেক লুঙ্গি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশ তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে বলে তিনি জানান।
লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
