সিরাজগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে সয়দাবাদ ইউয়িনের চর গাছাবাড়ি এলাকায় যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
তার বয়স আনুমানিক ২৫ বছর বলে জানালেও পুলিশ তার নাম-পরিচয় জানাতে পারেনি।
এসআই সাইফুল বলেন, স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
“তাকে কুপিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ লাশ শনাক্ত করার পাশাপাশি খুনি ধরতে কাজ করছে।”
