রাজশাহী সীমান্তে পিস্তল-ইয়াবা উদ্ধার
রাজশাহীর সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি।
রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১টার দিকে পবা উপজেলার পূর্ব বাথানবাড়ি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব বাথানবাড়ি এলাকায় বিজিবি একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় ৪-৫ জন অস্ত্র ও মাদক পাচারকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি আটক করার চেষ্টা করে।
“এ সময় তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ১০০ বোতল ফেনসিডিল ও ১৬৫ ইয়াবা পাওয়া যায়।”
