২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

গাজীপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2019, 11:39 AM

Updated : 08 Apr 2022, 04:05 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে জেলা শহরের সালনা এলাকায় এ ঘটনায় ব্যক্তিকে অস্ত্র বিক্রেতা বলে দাবি করছে র‌্যাব।

র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্ট্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত মো. হাবিবুর রহমান হবি গাজীপুর শহরের বারবৈকা এলাকার আব্দুল বারেকের ছেলে।

এ ঘটনায় র‌্যাবের র‌্যাবের দুই সদস্য আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের কথা জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, একদল অস্ত্র বিক্রেতা অবৈধভাবে অস্ত্র বেচাকেনা করছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়।

“এ সময় অস্ত্র বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে এক অস্ত্র বিক্রেতা নিহত হয়।”