ঝড়ে ডাল পড়ে মৌলভীবাজারে একজনের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকালে নয়টায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে বড়লেখা থানা ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান।
মৃত নিমার আলীর (৬০) বাড়ি ওই এলাকায়।
ওসি বলেন, সকালে নিমার বাড়ির উঠোনে ছিলেন। এ সময় প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল তার ওপর ভেঙে পড়ে।
“আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা নিমারকে মৃত ঘোষণা করেন “
