২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বাস চাপায় ২ স্কুল ছাত্র আহত, সড়ক অবরোধ

জামালপুরে সদরে বাস চাপায় বাইসাইকেল আরোহী দুই স্কুল ছাত্রের আহত হওয়ার ঘটনায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2019, 03:37 PM

Updated : 10 Oct 2022, 09:03 PM

উপজেলার হরিপুর এলাকার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে রোববার  সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জানান।

আহত পিয়াল ও সানিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিয়াল জামালপুর পৌরসভার হরিপুর এলাকার মো. ডালিম মিয়ার ছেলে ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং সানি একই এলাকার মাসুদ রানার ছেলে ও একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ওসি বলেন, “ময়মনসিংহ থেকে জামালপুরগামী তানভির পরিবহনের একটি বাস বাইসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষার্থীকে চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়।”

এ দিকে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা জামালপুর-ময়মনসিংহ সড়কে গাছের গুঁড়ি ফেলে রাস্তার অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশের আশ্বাসে একঘন্টা পর তা  অবরোধ তুলে নেয় বলে তিনি জানান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করতেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।