২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 05:57 PM

Updated : 18 Aug 2022, 05:05 PM

বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, উপজেলার নগর কয়েনবাজার এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের পাশ থেকে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

তার বয়স আনুমানিক ৭০ বছরের বেশি বলে জানালেও পুলিশ তার নাম-ধাম বলতে পারেনি।

পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

“তার পরনে ছিল সাদা লুঙ্গি ও গেঞ্জি। পাকা চুল ও দাড়ি রয়েছে। তার গায়ের রং ফর্সা। তার সঙ্গে পরিচয় শনাক্ত করার মত কিছু পাওয়া যায়নি। হত্যার কোনো আলামতও মেলেনি।”