ঝুলন্ত লাশ স্বামীর, স্ত্রীর লাশ বিছানায়
ঢাকার আশুলিয়ায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানের সঙ্গে ঝুলন্ত ছিল স্বামীর মরদেহ, আর স্ত্রীর লাশ ছিল বিছানায়।
সোমবার কুরগাঁও বটতলা এলাকার নিজ বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন পিয়ার আলী (৪০) ও তার স্ত্রী বুলবুলী খাতুন (৩৪)। প্রবাসী পিয়ার আলী দম্পতির ১৪ বছরের এক ছেলে রয়েছে। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর গ্রামে।
আশুলিয় থানার এসআই আব্দুস সালাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এই দম্পতির বাড়ির একটি কক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
“পিয়ার আলীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝোলানো এবং স্ত্রীর মরদেহ বিছানায় শোয়া অবস্থায় ছিল।”
এসআই সালাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে এটা হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
