২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি পাঠাল বিজিবি

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফকে মিষ্টি পাঠিয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2019, 10:50 PM

Updated : 18 Aug 2022, 05:02 PM

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এরশাদুল হক জানান, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার পঞ্চগড় জেলার বিজিবির বিভিন্ন সীমান্ত ফাঁড়ির বিপরীতে ৫৩টি বিএসএফ সীমান্ত ফাঁড়ি ও চারটি ব্যাটালিয়নের বিএসএফ সদস্যদের জন্য উপহার হিসেবে মিস্টির প্যাকেট পাঠানো হয়।

এ ধরনের কর্মকাণ্ড সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির সহাবস্থান বজায় রাখতে সহায়তা করে বলে তিনি মন্তব্য করেন।

বিএসএফ কর্তৃপক্ষও ভারতের জাতীয় দিবসে বিজিবিকে মিষ্টি পাঠিয়ে থাকে বলে কর্নেল এরশাদুল জানান।