২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে আ.লীগ নেতা খুন

সুনামগঞ্জ সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে; এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুনামগঞ্জ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2019, 11:39 AM

Updated : 10 Oct 2022, 09:00 PM

জেলার পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন ধলাইপাড় এলাকা থেকে মঙ্গলবার সকালে জয়নাল আহমেদের (৩৮) লাশ তারা উদ্ধার করেন।  

জয়নাল ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আটকরা হলেন- শাহীন শাহ, সেলিম ও রাব্বী।তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকসেদ আলী বলেন, গ্রামের একটি স্কুলের পাশে জয়নালের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের গলায় ও পেটে ছুরির আঘাত রয়েছে বলে পুলিশ সুপার সাংবাদিকদের জানান। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষনিকভাবে নিশ্চিত করতে পারেনি তিনি।

এ ঘটনায় আটক তিনজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।     

লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।