২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা আ. লীগ নেতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন স্থানীয় এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 10:23 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

শনিবার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যাতি ভট্টাচার্য এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

নাসিরনগর প্রেসক্লাবে মতবিনিময় সভায় তিনি বলেন, ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনের সময় নাসিরনগরের আশুতোষ উচ্চ বিদ্যালয়ে তিনি ছাত্রলীগের শিক্ষা সাহিত্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৩০ বছর ধরে তিনি দলীয় নির্দেশ মেনে প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন বলে জানান।

দলের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে আসন্ন নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বলে জানান তিনি।

সংবাদ সম্মলনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিটু, দপ্তর সম্পাদক সুজিত চক্রবর্তী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন রায় চৌধুরী, উপজেলা ছাত্রীলীগের আহবায়ক নাসির উদ্দিন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।