সাতক্ষীরায় নয়তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সাতক্ষীরায় নির্মাণাধীন একটি আদালত ভবনের নয়তলা থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রোববার সদরে নির্মাণাধীন চিফ জুডিশিয়াল ভবন থেকে পড়ে জুয়েল হোসেনের মৃত্যু হয়।
জুয়েলের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া গ্রামে।
ওসি মোস্তাফিজুর বলেন, “সকালে ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে আহত হন জুয়েল। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
