২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ. লীগ কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

নির্বাচনের আগের দিন বাগেরহাট শহরে আওয়ামী লীগের একটি কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 01:05 PM

Updated : 19 Aug 2022, 03:06 PM

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী  পরিচালক সরদার মাসুদ জানান, শনিবার ভোরে বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্ত বলেন, রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের নেতাকর্মীরা কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষ করে বাড়ি ফিরে যান।

“রাত সাড়ে ৩টার দিকে এখানে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। আগুনে একটি টেলিভিশন, কিছু চেয়ার ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে এবং ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করতে শত্রুরা এই আগুন দিয়েছে।”

পুলিশ পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মাহাতাব উদ্দিন। তিনি বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।