২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস চাপায় অটো আরোহী নিহত

ময়মনসিংহের ত্রিশালে বাসের চাপায় এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। 

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 01:24 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগান এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে  ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান।

নিহত গিয়াস উদ্দিন (৩৫) ত্রিশালের মাগুরজুড়া গ্রামের আনসার আলীর ছেলে।

আহতদের মধ্যে চারজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মুনিম বলেন, “ময়মনসিংহগামী সৌখিন এক্সপ্রেসের একটি বাস ভালুকার ভরাডোবা থেকে ত্রিশালগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গিয়াসের মৃত্যু হয়।”