টাঙ্গাইলে মাহেন্দ্র-অটো সংঘর্ষে নিহত ১
টাঙ্গাইলের সখীপুরে মাহেন্দ্র ও অটোরিকশার সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
শুক্রবার সকালে উপজেলার নলুয়া বাজার এলাকার সখীপুর-টাঙ্গাইল সড়কের এ দুর্ঘটনা ঘটে বলে সখীপুর থানার ওসি আমির হোসেন জানান।
নিহত আরিফ হোসেন (৪৫) উপজেলার মুচারিয়া পাথার এলাকার সাকাসর মিয়ার ছেলে।
আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে।
ওসি বলেন, আরিফ অটোরিকশায় করে টাঙ্গাইল থেকে সখীপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে অটোরিকশাটির সংর্ঘষ হলে পাঁচজন আহত হন।
“তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আরিফকে মৃত বলে ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
