নওগাঁয় দর্জিকে গলা কেটে হত্যা
নওগাঁর বদলগাছি উপজেলায় এক দর্জিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত তপন সরকার(২৭) উপজেলার চকশিরামনাথ গ্রামের রবীন্দ্রনাধ নাথুর ছেলে।
বদলগাছি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, তপন গ্রামের পাশে গোপালপুর বাজারে দর্জির কাজ করতেন। প্রতিদিন কাজ শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে বাড়ি ফিরতেন।
শুক্রবার রাতে তপন বাড়ি ফেরেনি জানিয়ে তিনি বলেন, পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পেয়েছে। শনিবার সকালে গ্রামের পাশে আলুক্ষেতে তার লাশ মেলে।
“গলা ও হাত-পায়ের রগ কাটা পাওয়া গেছে। পুলিশের ধারণা তাকে শুক্রবার রাতের কোনো একসময় হত্যা করেছে।”
পুলিশ খুনি ধরতে চেষ্টা করছে বলে তিনি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
