২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2018, 06:03 PM

Updated : 08 Apr 2022, 07:22 PM

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মীর আহাম্মেদ জানান, শনিবার সকালে তাদের মৃত্যু হয়।

তারা হল উপজেলার গাথাছড়া গ্রামের এফআইডিসিপাড়ার আব্দুল জব্বারের ছেলে সাজ্জাদ হোসেন সায়েম (৩) ও সাইদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান (৩)।

এলাকাবাসী জানান, সকাল ১০টার দিকে নাশতা খেয়ে তারা বাড়ির পাশে খেলাধুলা করছিল। ঘণ্টখানেক পরে সুফিয়ানের মা কম্বল রোদে দেওয়ার জন্য লেকপাড়ে গিয়ে তাদের পানিতে ভাসতে দেখেন।

চিকিৎসক মীর আহাম্মেদ বলেন, বেলা ১১টার পরে তাদের হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই তাদের মৃত্যু হয়।