মাদারীপুরের বাসের চাকায় পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
মাদারীপুরের রাজৈরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক পরিবহন শ্রমিকের প্রাণ গেছে।
উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান ।
নিহত বোরহান মোড়ল (২২) মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনয়নের দেবরাজ গ্রামের মোয়াজ্জেম মোড়লের ছেলে।তিনি বাসে যাত্রী ওঠানো নামানোর কাজ করতেন।
ওসি জিয়াউল বলেন, খুলনা থেকে মাদারীপুরগামী রূপসী পরিবহনের একটি দূরপাল্লার বাস সাধুর ব্রিজ এলাকায় থামে।এ সময় ওই বাসে কোনো লোকাল যাত্রী তুলছে কিনা জানার জন্য চলন্ত বাসে উঠতে গিয়ে পা ফসকে পড়ে যান বোরহান।
এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
