২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রেন লাইনচ্যুত হয়ে যোগাযোগ ব্যাহত

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেন লাইনচ্যুত হয়ে ওই এলাকায় রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2018, 10:59 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে শাহাগোলা ও রানীনগর রেলস্টেশনের মাঝখানে রংপুর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

এতে পার্বতীপুরের সঙ্গে খুলনা ও ঢাকার ট্রেন চলাচল প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকে জানিয়ে তিনি বলেন, উদ্ধারকারী ট্রেন এসে চার ঘণ্টার চেষ্টায় বগিটি লাইনে তোলার পরে রাত সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

“ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। আত্রাই উপজেলার শাহাগোলা-রানীনগর রেলস্টেশনের মাঝামাঝি পৌঁছালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”