২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিল ঘোষণা ঘিরে পাবনায় র‌্যাবের টহল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে পাবনায় র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2018, 03:48 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের টহল শুরু হয় বলে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান জানান।

মেজর মোর্শেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিন্ধান্ত নিয়েছেন।

“তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কিছু মহল দেশের আইন শৃংখলা পরিস্থিতি নষ্ট করার জন্য তৎপর হতে পারে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই লক্ষ্যেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও টহল জোরদার করা হয়েছে।”

বিশৃংঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন র‌্যাবের এ কর্মকর্তা। 

পাবনা জেলা ও উপজেলা শহর ছাড়াও মহাসড়কগুলোতে র‌্যাবের পিকআপ ভ্যান এবং মোটর সাইকেলের বহর দেখা গেছে।