কুড়িগ্রামে আল্লার দলের আমির আটক, রিমান্ডে
কুড়িগ্রামে আল্লার দলের জেলা আমিরসহ চার জনকে আটক করেছে পুলিশ।
জেলা শহরের ত্রিমোহনী এলাকায় একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
সোমবার আদালতে হাজির করে পুলিশ হেফাজতের আবেদন করে। শুনানি শেষে আদালত ৫ দিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দেয়।
গ্রেপ্তাররা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লার দলের কুড়িগ্রাম জেলা আমির গাইবান্ধার সাদুল্ল্যাপুরের রুহুল আমিনের ছেলে বিপুল (২৮), রংপুরের দর্শনার সিদ্দিক হোসেনর ছেলৈ শাকিল (২১), কুড়িগ্রামের নুরুল হকের ছেরৈ সুমন (২৩) ও নইমুল হকের ছেলে আতাউর (২৮)।
তাদের কাছ থেকে লিফলেট ও জঙ্গি বইপত্র জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে লিফলেট বিতরণ করা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
ওসি জানান, তাদের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে সোমবার পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মিজানুর রহমানের আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে ৫ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।
