গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কালীগঞ্জ থানার এস আই মো. সুলতান উদ্দিন খান জানান, সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও চৌধুরীবাড়ি এলাকায় নাভানা প্লাস্টিক পাইপ কারখানার কাছে টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া (৪০) কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি স্থানীয় একটি ভাটায় ইট ভাঙার কাজ করতেন।
এসআই সুলতান স্থানীয়দের বরাতে বলেন, লাল মিয়া অসুস্থ অবস্থায় মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন।
“বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী দ্রুতগতির ট্রাকের সামনে পড়েন। ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। লাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”
পরিবারের আবেদন পেয়ে ময়নাতদন্তে ছাড়াই লাশ হস্থান্তর করা হয়েছে বলে তিনি জানান।
