২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নাশকতার মামলায় ২ জামায়াত নেতা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী থেকে নাশকতার মামলায় দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2018, 11:31 AM

Updated : 19 Aug 2022, 02:50 PM

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখার ওসি শেখ শাহীনুর রহমান জানান, টঙ্গীর এরশাদ নগর এলাকা থেকে রোববার রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতের সভাপতি তাজুল ইসলাম (৪৮) ও জামায়াতের রোকন আতিকুল ইসলাম মুকুল (৩৫)। 

ওসি শাহীনুর বলেন, টঙ্গী থানায় তাজুলের বিরুদ্ধে তিনটি এবং মুকুলের বিরুদ্ধে চারটি নাশকতার মামলা রয়েছে।

“এরশাদ নগর এলাকার একটি ফার্মেসীতে তাদের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”