২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বরফকলে যুবকের লাশ

নেত্রকোণার মদনে বরফকল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2018, 03:56 PM

Updated : 25 Jul 2022, 08:39 PM

শনিবার সকালে উপজেলার গোবিন্দশ্রী বাজারে মায়শা মারিয়া বরফকল থেকে তার লাশ পাওয়া যায় বলে মদন থানার ওসি রমিজুল হক জানান।

নিহত রাব্বি (২০) উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কাশেম ফকিরের ছেলে।তিনি ওই বরফকলের শ্রমিক ছিলেন।

পুলিশ বলছে, শুক্রবার রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময় রাব্বিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মোশারফ নামে স্থানীয় যুবককে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি রমিজুল হক জানান, রাব্বি অন্য দিনের মতোই রাত ১০টার দিকে বরফকলের ভেতরে ঘুমাতে যায়।

সকালে বরফকলের শ্রমিকেরা রাব্বির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। 

তিনি বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাব্বিকে হত্যা করা হয়েছে বলে

ধারণা করা হচ্ছে। তবে কে কারা তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।