গাজীপুরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
গাজীপুরের কালিয়কৈর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আজমল খান (৩৮) ফরিদপুর কোতোয়ালি থানার রঘুনন্দনপুর এলাকার মৃত জামাল উদ্দিন খানের ছেলে।
সালনা হাইওয়ে থানার সার্জেন্ট শিবলু মিয়া জানান, সফিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন আজমল।
“দুপুরে সফিপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় জয়দেবপুরগামী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শেখ ফজিলাতুননেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”
সার্জেন্ট শিবলু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ট্রাক ও চালককে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
