২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে জঙ্গি আস্তানা: ২ ‘জেএমবির’ স্বীকারোক্তি

নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেপ্তার দুই সন্দেহভাজন নব্য জেএমবি সদস্য আদালতে জবানবন্দি দিয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 11:28 PM

Updated : 25 Jul 2022, 08:38 PM

বৃহস্পতিবার নরসিংদীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শামীমা আক্তারের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি নেওয়া হয়।

এরা হলেন খাদিজা আক্তার মেঘনা (২৪) ও ইসরাত জাহার মৌসুমী ওরফে মৌ (২০)।

মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, গত ১৫ অক্টোবর রাত থেকে নরসিংদীর শেখেরচরের ভগিরথপুর এলাকায় বিল্লার মিয়ার বাড়ি ও মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’ ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।

ওসি বলেন, পরে সোয়াত, র‌্যাব ও পুলিশ বিল্লাল মিয়ার বাড়িতে অভিযান চালালে দুই জঙ্গি নিহত হয়। এর একদিন পর মাধবদীতে নিলুফা ভিলায় অভিযান চালায়।

“ওই সময় সেখান থেকে খাদিজা আক্তার মেঘনা ও ইসরাত জাহার মৌসুমী ওরফে মৌ আত্মসমর্পণ করেন।”

ওসি জানান, শেখের চরের ঘটনায় এসআই এনায়েত কবির ও মাধবদীর ঘটনায় এসআই বাবু উত্তম কুমার বিশ্বাস বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে দুইটি মামলা মামলা দায়ের করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়।

“রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকালে তাদের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে নেওয়া হয় জবানবন্দি গ্রহণের জন্য।”

জবানবন্দি গ্রহণ শেষে তাদেরকে কারাগারের পাঠানো হয়।

পুরনো খবর:

মাধবদী অভিযান: দুই মামলা, দুই নারী রিমান্ডে
নিলুফা ভিলার দুই নারী ‘জঙ্গির’ আত্মসমর্পণ
আত্মসমর্পণের আহ্বানে সাড়া দিচ্ছে না নিলুফা ভিলার ‘জঙ্গিরা’