উজিরপুরে পেট্রোল বোমা উদ্ধার
বরিশালের উজিরপুর উপজেলার একটি বিদ্যালয় মাঠ থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
রোববার রাতে বামরাইল ইউনিয়নের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মাটে দুইটি হাতবোমা ও তিনটি পেট্রোল বোমা পাওয়া যায়।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল বলেন, রাত ৮টার দিকে পরপর দুটি বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা।
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি বোমা উদ্ধার করে।”
জনমনে আতংক সৃষ্টির লক্ষ্যে হাতবোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
