২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

বেনাপোলে ভারত থেকে আনা ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2018, 02:12 PM

Updated : 19 Aug 2022, 02:43 PM

বৃহস্পতিবার ভোরে চারা বটতলা এলাকা থে‌কে ফেন্সিডিলগুলো জব্দ করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান।

তবে এ সময় কাউকে আটক করা যায়ানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইমরান বলেন, একদল পাচারকারী ফেন্সিডিলের একটি চালান নিয়ে আসছে খবর পেয়ে চারা বটতলা এলাকায় অবস্থান নেয় বিজিবি ।এ সময় পাচারকারীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তায় তল্লাশি চালানো হলে ৮০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায় বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।