২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারের চেষ্টা, বেনাপোলে সোনার বারসহ যুবক

যশোরের বেনাপোল থেকে ভারতে পাচারের সময় এক ডজন স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2018, 01:56 PM

Updated : 11 Oct 2022, 12:40 PM

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখা থেকে বুধবার সকালে তাকে আটক করা হয় বলে বেনাপোল শুল্ক গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার নিপুণ চাকমা জানান।

আটক শহিদুল্লাহ (৩০)  কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার আফতাব উদ্দীনের ছেলে।

নিপুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার চালান নিয়ে এক ব্যক্তি চেকপোস্টে অবস্থান করছে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা সেখানে অভিযান চালান। এ সময় শহীদুল্লার চলাফেরা  সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

“পরে তার পায়ুপথ থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়; যার ওজন এক কেজি ২০০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।"

শহীদুল্লাকে বেনাপোল বন্দর থানায় এবং উদ্ধার করা সোনা বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।