২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনা‌পোলে প্রতারণা মামলার অসামি গ্রেপ্তার

বেনা‌পোলে অভিযান চালিয়ে প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 10:32 AM

Updated : 19 Aug 2022, 02:40 PM

‌বেনাপোল পোর্ট থানার এ‌সআই মফিজুর রহমান চৌধুরী জানান, বেনা‌পোল পৌর এলাকার তালশা‌রি মোড় থে‌কে শ‌নিবার রাত ৮টার দিকে গোলাম মোস্তফাকে (৫০) গ্রেপ্তার করা হয়। 

মোস্তফা তালশা‌রি গ্রা‌মের আদম আলীর ছে‌লে এবং বেনাপোলের শিমু এন্টারপ্রাইজের মালিক ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, একটি প্রতারণার মামলায় মোস্তফার এক বছরের সাজা হয়। সাজা মাথায় নিয়িই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

“পুলিশ তার এলাকায় ফি‌রে আসার গোপন খবরে অভিযান চা‌লি‌য়ে তাকে গ্রেপ্তার করে।”