২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্মদিনে দুস্থ পরিবারকে ঘর দিলেন যুবলীগ নেতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন স্মরণীয় করে রাখতে গাজীপুরে দুস্থ পরিবারকে ঘর দিয়েছেন এক যুবলীগ নেতা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 10:03 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টঙ্গীর সাতাইশ এলাকায় মাটিয়াপাড়া মহল্লায় বিধবা আনোয়ারা বেগমকে সেমিপাকা এই ঘরটি তৈরি করে দেন।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করেন সাইফুল ইসলাম।

সাইফুল বলেন, “খোঁজ নিয়ে জানতে পারি পাঁচ সদস্য নিয়ে দুস্থ বিধবা আনোয়ারা যে ঘরটিতে বাস করেন, বৃষ্টি হলে সেখানে পানি জমে যায়।

“আনোয়ারার ঘর করার সামর্থ্য নেই। তাই তাকে বাড়ি করে দেওয়ার উদ্যোগ নিই। আমি কাজের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। মানবতার জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর আদর্শ নিয়ে এগোতে চাই।”

একটি থাকার ঘর, রান্নাঘর, বারান্দা ও বাথরুম পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আনোয়ারা। তিনি প্রধানমন্ত্রী ও সাইফুল ইসলামের দীর্ঘায়ু কামনা করেন।

তিনি বলেন, “এখন শান্তিতে ঘুমোতে পারব। আল্লাহ যেন প্রধানমন্ত্রী ও সাইফুলকে শান্তিতে রাখেন।”

বাংলাদেশ কর্ম কমিশনের সচিব আকতারী মমতাজ, সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফিরুজ খান, কাউন্সিলর মো. আমজাদ হোসেন, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, বদরুল আলম পাশা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. ইসমাইল হোসেন, কাজী কামাল হোসেন, এস এম মঞ্জুর রনি, মোস্তফা মিয়া অনুষ্ঠানে ছিলেন।