২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আগুনে পুড়ল ১৮ দোকান

ফরিদপুরের সদরপুর উপজেলায় আগুন লেগে একটি বাজারের ১৮টি দোকান পুড়ে গেছে।  

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 10:08 AM

Updated : 11 Oct 2022, 12:39 PM

উপজেলার হাট কৃষ্ণপুর বাজারে বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফরিদপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

“দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে শাড়ি, কাপড়, প্রসাধনী, কাঁচামাল, দর্জি ও ওষুধের দোকানসহ ১৮টি দোকান মালামালসহ সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।”

এছাড়া আরও ১০টি দোকানের মালামাল আংশিক পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।

আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করলেও কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষাণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।