২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে দায়িত্বে থাকবে ৫ লাখ আনসার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে বলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ জানিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2018, 10:28 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

এ পাঁচ লাখ আনসার সদস্যের মধ্যে ৮০ হাজার অস্ত্রধারী বলে জানান তিনি।

বুধবার গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের (পুরুষ) প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দুর্গা পূজায় প্রায় দেড় লাখ আনসার সদস্য সারাদেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূরুল আলম, একাডেমির কমান্ড্যান্ট মিজানুর রহমানসহ বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা।

অনুষ্ঠানে কুচকাওয়াজ শেষে তিনজন কৃতি প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেওয়া হয়।

প্রশিক্ষণে মোট এক হাজার ১৮৯ জন সাধারণ আনসার প্রশিক্ষণার্থী মোট ১০সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।