২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কক্সবাজারের’ ৭০ হাজার ইয়াবার চালান ফতুল্লায় আটক

নারায়ণগঞ্জ সদরে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে, যাকে মাদক ব্যবসায়ী বলছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2018, 07:00 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লায় পাগলার মুন্সিখোলা চেকপোস্টে বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

আটক আজিজুল হক (৩৫) কক্সবাজারের লেঙ্গুরবিল এলাকার আমির আহম্মেদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মুন্সীখোলা এলাকায় চেকপোস্টে যানবাহনে তল্লাশি করছিল ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল।

“এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় এক যাত্রী ব্যাগ নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে ব্যাগটি তল্লাশি করে সাতটি প্যাকেটে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”

মনিরুল বলেন, মাদকের চালানটি ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য কক্সবাজার থেকে আনা হচ্ছিল বলে জানান আটক আজিজুল।

ওই চক্রের অন্য সদস্যের গ্রেপ্তারে পুলিশের একটি দল টেকনাফের উদ্দেশে রওয়ানা হয়েছে বলে জানান তিনি।