২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলিথিনে নারীর গলাকাটা লাশ

যশোরে পলিথিনে মোড়ানো অজ্ঞাত পরিচয় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 10:44 AM

Updated : 08 Apr 2022, 06:56 PM

শহরের মণিহার এলাকার সরকারি সিটি কলেজের মসজিদের পাশ থেকে বুধবার রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারীর বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি অপূর্ব বলেন, স্থানীয়রা পলিথিনে মোড়ানো লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

“নিহতের হাত-পা ভাঙা ও বাঁধা এবং পরনে শাড়ি রয়েছে। তবে লাশে পঁচন ধরায় শরীরের কোথাও আঘাতের চিহ্ন রয়েছে কি-না তা নিশ্চিত করা যায়নি।”

দুর্বৃত্তরা মেয়েটিকে অন্য কোথাও গলাকেটে হত্যার পর তার হাত-পা ভেঙে দেয়। পরে লাশ বেঁধে পলিথিনে মুড়িয়ে কলেজ ক্যাম্পাসে ফেলে দেয় বলে প্রাথমিক ধারণা ওসির।   

তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।