২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানায় ডাকাতি

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 01:18 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

সোমবার ভোরে আশুলিয়ার কবিরপুর দেওয়ানপাড়া এলাকার ‘লাব্বাইক ফ্যাশন ওয়্যার লিমিটেডে’ ডাকাতি হয় বলে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান।

সাংবাদিকদের এ পুলিশ কর্মকর্তা জানান, ডাকাতরা কারখানার ল্যাপটপ ও সুতাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করেছে।

এ সময় ডাকাতদের মারধরে কারখানার দশজন শ্রমিক ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লাব্বায়েক ফ্যাশন ওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মো. নিদানুজ্জামান বলেন, ২০/২৫ জন মুখোশধারী ডাকাত কারখানার সীমানা প্রাচীর পেরিয়ে ভিতরে ঢোকে। এ সময় কারখানার দশজন শ্রমিক ও তিনজন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে তারা।  

“পরে ডাকাতরা কারখানায় থাকা সুতা, ল্যাপটপসহ শ্রমিকদের কাছ থেকে নগদ টাকা, একটি স্বর্ণের আংটি ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।”  

ওসি আউয়াল বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট করা মালামাল উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।