২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নদীতে ডুবে এক পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 06:38 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

সোমবার ঢাকুয়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামে মরাধলা নদীতে তারা ডুবে যায়।

এরা হলো আব্দুস ছাত্তারের ছেলে মিজানুর রহমান (৫) ও দুলালের ছেলে আকাশ (৬)। তারা সম্পর্কে মামা ভাগ্নে।

ঢাকুয়া ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মন্ডল জানান, দুপুর ২টার দিকে বাড়ির কাছের ওই নদীর পাশে খেলা করছিল দুই শিশু। পরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।

“এক পর্যায়ে তাদের লাশ নদীতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”