২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর সদরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2018, 05:51 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

শুক্রবার দুপুরে দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ তিন শিশু হলো ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মোহাম্মদ আলী (৬) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। আলী ও ইয়ামিন মামাত-ফুফাত ভাই।

মোহাম্মদ আলীর চাচা মিজানুর রহমান জানান, বাড়ির একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই পুকুর পাড়ে বালুর স্তূপে খেলার সময় এ তিনজন পানিতে পড়ে মারা যায়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেন তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুার বিষয়টি নিশ্চিত করেছেন।