২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েট শিক্ষকদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য কাজী সাজ্জাদ হোসেনসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানিয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2018, 03:00 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য মুহাম্মদ আলমগীর, বর্তমান রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, শিক্ষক সমিতির সহ-সভাপতি সোবহান মিয়া, সাধারণ সম্পাদক মো. ইকরামুল হকসহ দুই শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।

সমাধিসৌধের বেদিতে ফুল দেওয়ার পর তারা ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু ও ১৫ অগাস্টের অন্য শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

পরে উপাচার্য সাজ্জাদ বঙ্গবন্ধু ভবনে পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন।