ঈদে নীলফামারীর ৪ লাখ দরিদ্র পাবেন সরকারি চাল
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর চার লক্ষাধিক দরিদ্রকে ২০ কেজি করে সরকারি চাল দেওয়া হবে বলে ত্রাণ ও পুনর্বাসন দপ্তর জানিয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বলেন, সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় এই চাল দেওয়া হবে।
“জেলার ছয়টি উপজেলার ৬০ ইউনিয়ন ও চার পৌরসভায় মোট চার লাখ চার হাজার ৩১৫ জনকে ২০ কেজি করে চাল দেওয়া হবে। ইতোমধ্যেই এসব চাল এসে পৌঁচেছে। বিতরণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। খুব শিগগিরই বিতরণ করা হবে।”
