গোপালগঞ্জে ‘ডাকাত’ আটক
গোপালগঞ্জের মুকসুদপুরে মহাসড়কে ‘ডাকাতি করে পালানোর সময়’ একজনকে আটক করেছে পুলিশ।
আটক নজরুল ইসলাম শেখ (৩৫) উপজেলার কানুড়িয়া উত্তরপাড়ার মজিবর শেখের ছেলে।
এসআই মহিদুল বলেন, ডাকাতরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে ইজিবাইক ও মোটর সইকেলের যাত্রী ও চালকদের হাত-পা বেঁধে টাকা, গয়না ও মোবাইল ফোনসেটসহ তিন লক্ষাধিক টাকার মালপত্র ছিনিয়ে নেয়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও নজরুল আটক হন।
ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআই মহিদুল ইসলাম।
