নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা।
মঙ্গলবার রাতে ব্যাংক কলোনি এলাকায় হত্যাকাণ্ড ঘটে বলে ফতুল্লা মডেল থানার এসআই দিলারুল আলম জানান।
নিহত মনির হোসেন ওই এলাকার নুরুউদ্দিন মিল্কির ছেলে।
নুরুউদ্দিন মিল্কি সাংবাদিকদের জানান, লেসফিতা বিক্রেতা মনির হোসেন সন্ধ্যায় সিগারেট আনার জন্য বাসা থেকে বের হন। পরে রাস্তায় মনির হোসেনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশী এক যুবক তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুরে জেনারেল হাসপাতালে নিয়ে যান।
“এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শীরের বিভিন্ন জায়গায় ধারলো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।”
এসআই দিলারুল বলেন, মনির হোসেন দুই বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহ চলে আসছিল।
“ধারণা করা হচ্ছে ওই কলহের জের ধরেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
